দেশের নাম লেসোথো
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ১৯:৩৭
মহাকাশে হাজার হাজার গ্রহের মধ্যে পৃথিবী একটি গ্রহ। আর আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি। পৃথিবীতে মোট ১৭০টি দেশ আছে। বন্ধুরা আজ আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব তা হলো- লেসোথো।
লেসোথো: আয়তন- ৩০,৩৫৫ বর্গ কি.মি., রাজধানী- মাসেরু, লোকসংখ্যা-১৯,৪৪,০০০, মুদ্রা- মালোতি। অবস্থান: লেসোথো দক্ষিণ আফ্রিকা পরিবেষ্টিত একটি স্বাধীন দেশ। দেশটির পশ্চিমে ও উত্তরে অরেঞ্জ ফ্রি স্টেট ও নাটাল, পূর্বে নাটাল এবং দক্ষিণে ট্রান্সকি।
ইতিহাস: ১৮৬৮ সালে দক্ষিণ আফ্রিকার হাই কমিশনারের মাধ্যমে বাসুতোল্যান্ড ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে চলে আসে। বাসুতোল্যান্ড ১৯৬৬ সালে লেসোথো রাজতন্ত্র নামে কমনওয়েলথের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।
সরকার: লেসোথো সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত। রাজা রাষ্ট্রপ্রধান। ধর্ম: অধিকাংশ নাগরিকই খ্রিস্টান, জলবায়ু: আবহাওয়া খুব স্বাস্থ্যকর ও মনোরম। বার্ষিক গড় বৃষ্টিপাত ২৯ ইঞ্চি, কৃষি: গম, ভুট্টা, বার্লি, শাকসবজি প্রভৃতি, খনিজ সম্পদ: হীরক, স্বর্ণ, ভাষা: সরকারি ভাষা ইংরেজি ও লেসোথো।
কাজী রিচি ইসলাম, মিরপুর, ঢাকা।