গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

এমনিতেই চার চাকার কোনো গাড়ি মাত্র দুই চাকায় ভর করে চালানোটা ভীষণ দুঃসাহসিক একটি কাজ। তার উপর যদি এ ধরনের গাড়িতে সওয়ার হয়ে বসেন একাধিক যাত্রী তাহলে তো কথাই নেই। তবে চার চাকার গাড়ি দুই চাকায় চালিয়ে এবং সেটিতে সবচেয়ে বেশি মানুষকে বহন করে যিনি গিনেজ রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি হলেন সুইজারল্যান্ডের স্টিফেন রিসেন। তিনি তার এক প্রচেষ্টার অংশ হিসেবে সুইজারল্যান্ডের জেনেভাতে নিজেসহ মোট ১৩ জন যাত্রীকে নিয়ে একটি ফোর হুইলার গাড়িকে ২৪ সেকেন্ড দুই চাকায় চালাতে সক্ষম হন।