ঈদ ফোকাস
ফিল্মি!
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২০:৫০
দেখে মনে হচ্ছে নব্বই দশকের কোনো চলচ্চিত্রের সিক্যুয়েন্সে কি না। তবে এখনকার অধিকাংশ তরুণ নির্মাতাই যখন মনের ভেতর চলচ্চিত্র নির্মাণের স্বপ্নকেই পুষে থাকেন, সেই স্বপ্নের পরিধিতে থেকেই বোধ করি এই ধরনের সিনেমাট্যিক সিক্যুয়েন্স তৈরি। দেশের বাইরে নাটকের শুটিংয়ের ঘটনাও পুরোনো। সেই নিয়মেই সম্প্রতি ব্যাংককে এক তরুণ নির্মাতার শুটিংয়ে ভিন্ন এই ভূমিকায় তারিক আনাম খান ও রুমানা।