আজ থেকে ‘অপরাজিতা’
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২০:৫২
আরটিভিতে আজ থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘অপরাজিতা’। নাটকটি প্রতি সপ্তাহের বুধ থেকে শনিবার রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রভা। আরও অভিনয় করেছেন—শম্পা রেজা, স্বাগতা, শ্যামল মাওলা, সাজ্জাদ রেজা, আল মামুন, সামস সুমন, কে এস ফিরোজ, সাবেরী আলম, খাইরুল ইসলাম পাখী, নয়ন, শামিমা নাজনিন, প্রসূন আজাদ, কাজী উজ্জ্বল, ডায়না, রুমাসহ প্রমুখ।