পরিবার থেকে দুই বছর দূরে দীপিকা!
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২০:৫৩
বলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত প্রায় ২ বছর ধরে নিজের পরিবার থেকে দূরে আছেন। শুরুটা ‘ককটেল’ ছবি থেকে। তখন থেকেই পরিবারের সঙ্গে দেখা হওয়াটা অনেকাংশেই বন্ধ হয়ে গেছে। এরপর ‘রেস টু’। এই ছবির পর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং এখন ‘চেন্নাই এক্সপ্রেস’। মাঝে ‘রামলীলা’ ও রজনীকান্তের সঙ্গে ‘কচাড়িয়ান’ ছবিরও কাজ করেছেন। মুক্তিপ্রাপ্ত সবক’টি ছবিই বলিউড বক্স অফিসে সফল। এবার এই অভিনেত্রী দীর্ঘ দুই বছর পর বড় এক ছুটি নিচ্ছেন শুধুমাত্র পরিবারের সঙ্গে সময় দেওয়ার উদ্দেশ্যে।