হোমনায় স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২১:৪১
মঙ্গলবার উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. কবির ইকবাল ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট কাজী শহিদুল্লাহ লিটন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রবাল রায়, আবু তাহের, এডভোকেট নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, আওয়ামী লীগের সেক্রেটারী সিদ্দিকুর রহমান আবুল, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মহসিন সরকার, মহিলা লীগ সভাপতি রিনা আমির, জেলা ছাত্রলীগ সেক্রেটারী সারোয়ার হোসেন বাবু, যুবলীগ নেতা জসীম উদ্দিন লিটন প্রমুখ।