শোক সংবাদ
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২২:২৮
কাজী নুরুল হক সাচ্চু
বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের ক্যামেরাম্যান কাজী নুরুল হক সাচ্চু(৬৫) গত ১২ই আগস্ট হূদরোগে আক্রান্ত হয়ে রাজশাহীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে ২ মেয়ে রেখে গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার লুত্ফর রহমানের শ্যালক।
এছার উদ্দিন
রংপুরের নাট্য ব্যক্তিত্ব সেকেন্দার রহমান দুদুর পিতা এছার উদ্দিন (৮৬) গত রবিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। সোমবার বাদ যোহর দক্ষিণ গুপ্তপাড়া জামে মসজিদে মরহুমের জানাজা শেষে নুরপুর কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
শাহজাহান তালুকদার
বরগুনার আমতলী উপজেলার চাওরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান তালুকদার (৭৫) বরিশালের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)।
খুরশিদা খাতুন
সাবেক যুব ও ক্রীড়া সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমদের মা খুরশিদা খাতুন ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। আগামী ২৩ আগস্ট বাদ আছর ঢাকার সেগুনবাগিচায় বাড়ি নং-৬ডি, ফ্ল্যাট নং-৯ডি, নকশী টাওয়ারয়ে মরহুমের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হবে।
মেহেরু নেছা
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ইকবাল হোসেন মোক্তারের মা মেহেরুন নেছা (৮৭) গত সোমবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্ল¬াহে....... রাজিউন)। বাদ আসর চাঁদপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
ফজলের রহমান
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বর্তমান পত্রিকার চিফ ফটো সাংবাদিক মীর আহাম্মদ মীরুর পিতা আলহাজ্জ ফজলের রহমান (৭৫) গত সোমবার ফেনীস্থ নিজ গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার মৃত্যুতে বাংলাদেশ বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটু ও সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ শোক প্রকাশ করেছেন।