ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে তোড়জোড় প্রচারণা মনোনয়ন প্রত্যাশীদের
মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২৩:০৪
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছেন নেতাকর্মীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল বিএনপি, জাতীয় পার্টি ও খেলাফত আন্দোলনের বর্তমান ও সাবেক সংসদ সদস্যসহ মনোনয়ন প্রত্যাশীরা প্রচারণা শুরু করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ীমী লীগের সদস্য ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সায়েদুল হক, বিএনপি’র কেন্দ ীয় প্রবাসী কল্যাণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি একে একরামুজ্জামান, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজিপি) নেতা ও উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, কেন্দ ীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মঈনউদ্দিন মঈন, আওয়ামী লীগ নেতা ও আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান, ঢাকার ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, মুজিববাহিনীর ব্রাহ্মণবাড়িয়ার প্রধান ও শাখা আওয়ামী লীগের নির্বাচন কমিটির সদস্য এন. ইসহাক ভূঞা, আওয়ামী লীগ নেতা শাহ মোঃ মফিজ, ছাত্রলীগের সাবেক নেতা কামরুজ্জামান আনছারী, আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজু, সরাইলে দলীয় কোন্দলে খুন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইকবাল আজাদের স্ত্রী শিউলী আজাদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঞা, সরাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডঃ আব্দুর রহমান, মুফতি ফজলুল হক আমিনীর পুত্র খেলাফত আন্দোলনের ভাইস চেয়ারম্যান মাওলানা হাফেজ হাসানাত আমিনী, জেপি’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি জামিলুল হক বকুল ও আশুগঞ্জ উপজেলার জেপি’র সভাপতি মোঃ সামাদ আলী।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) কেন্দ ীয় আওয়ামী লীগের সদস্য ও বর্তমান সংসদ সদস্য র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল আলম এমএসসি, সৌদি আরবে রিয়াদ আওয়ামী লীগের সভাপতি কাজী সেলিম রেজা, কেন্দ তীয় পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ আলম, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিছুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাসিরউদ্দিন হাজারী, বিএনপি নেতা শাকিল ওয়াহেদ সুমন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর মোঃ আদেল, কেন্দ ীয় জাতীয় পার্টি নেতা সেলিম মাষ্টার, জাতীয় পার্টির নেতা ও জেলা আইনজীবী ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট হারুন আল রশিদ খান।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) জাসদের কেন্দ ীয় কমিটির সহ-সহভাপতি ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন, আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি এবাদুল করীম বুলবুল, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী ফয়েজুর রহমান বাদল, ধানমন্ডি আওয়ামী লীগের সেক্রেটারি কামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার জাকির হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আনোয়ার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন দুলু।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আওয়ামী লীগের কেন্দ ীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম, বিএনপি কেন্দ ীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এমএ খালেক, কেন্দ ীয় বিএনপির নির্বাহী সদস্য রফিক সিকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ রফিকুল ইসলাম খোকন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু)-এর ভিপি ও জাতিসংঘের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা সাইদুজ্জামান কামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজর (অব.) সাঈদ, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা লে. কর্ণেল (অব.) নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহানউদ্দিন আহমেদ। জেলা আইনজীবী ফেডারেশনের সেক্রেটারি ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন আগামী নির্বাচনে মূলত একাই মনোনয়নের লড়াইয়ে নেমেছেন।