দিল্লি হাইকোর্টে জঙ্গি নেতা টুণ্ডাকে ‘হিন্দু সেনা’র থাপ্পড়!

কড়া নিরাপত্তা সত্ত্বেও দিল্লির একটি আদালতে জোর থাপ্পড় খেয়েছেন লস্কর ই তৈয়বা কমান্ডার আব্দুল করিম টুন্ডা? দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ঢুকতেই মুখে এবং পিঠে পড়ল ‘হিন্দুসেনা’ সদস্যের চড়? চড় খেয়ে তিনি পড়ে যান। শুক্রবার ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া টুন্ডাকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছিল দিল্লির আদালত? গতকাল মঙ্গলবার সেই সময়সীমা শেষ হয়েছিল। এ দিন বিকেলে তাকে আদালতে পেশ করার সময় এই কান্ড ঘটে। খবর ইন্ডিয়া টাইমসের। সূত্র জানায়, ৭০ বছরের এই লস্কর জঙ্গিকে চড় মারার ঘটনায় আটক করা হয়েছে দুই ব্যক্তিকে? আটক হওয়া দু’জনই হিন্দুসেনার সদস্য? মঙ্গলবারের এই ঘটনার পর এই ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি? তিনি বলেন, এর পর থেকে মামলায় ইন-ক্যামেরা বা রুদ্ধদ্বার শুনানি চলবে? প্রসঙ্গত, দিল্লি গণধর্ষণ মামলার ক্ষেত্রেও জনরোষের কথা মাথায় রেখে অভিযুক্তদের রুদ্ধদ্বার শুনানির ব্যবস্থা করা হয়েছিল? মঙ্গলবার টুন্ডার রিমান্ড আরও চার দিন বাড়ানো হয়েছে? টুন্ডার বিরুদ্ধে ৪০টি বোমা বিস্ফোরণের যুক্ত থাকার অভিযোগ রয়েছে? যে যে রাজ্যে এই বিস্ফোরণগুলি ঘটেছে, সেই তিনটি রাজ্যের যে কোনও একটিতে টুন্ডাকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন বিচারপতি? টুন্ডা ইতিমধ্যেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও দাউদ ইব্রাহিমের সঙ্গে তার যোগাযোগের ব্যাপারে অনেক গোপন তথ্য ফাঁস করেছেন? এই লস্কর নেতা জইশ-ই-মহম্মদ, হুজি ও তেহরিক-ই-তালিবানের মতো জঙ্গি সংগঠনের সঙ্গেও যুক্ত? বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কেও তার কাছে গোপন তথ্য আছে বলে ভারতের গোয়েন্দারা জানিয়েছে? ভারতের এনআইএ, র ও আইবি’র গোয়েন্দারা ছাড়াও রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের সন্ত্রাসবাদ-বিরোধী স্কোয়াড তাকে জিজ্ঞাসাবাদ করবে।