সিরাজগঞ্জ
ঈদের সন্ধ্যায় সলঙ্গা মাতালো ৪ তারকা
ফজল এ খোদা লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ১৯:৩৭
সিরাজগঞ্জের সলঙ্গায় স্টুডেন্টস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় সন্ধ্যায় হরিণচড়া বাজার এলাকায় মঞ্চ মাতালেন তারকা সংগীতশিল্পী রিংকু, কাজী শুভ, মর্ডান সিঙ্গার রোজ এবং নৃত্যশিল্পী চিত্রনায়িকা একা, শিশুশিল্পী মাযহারুল ইসলাম ইমন ও স্থানীয় শিল্পীরা। চলনবিলের বিভিন্ন উপজেলার হাজারো নারী-পুরুষরা গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠান উপভোগ করেন। এ উপলক্ষে বাজার এলাকায় বসে গ্রামীণ মেলা। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন শিল্পপতি আমিরুজ্জামান সোহেল, সলঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোনজেল হক সাগর, রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, থানা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সেলিম ও সাবেক ছাত্রনেতা রিয়াদুল ইসলাম ফরিদ প্রমুখ। মোহনা টেলিভিশন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল।
স্টুডেন্টস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ইকরামুল ইসলাম স্বপন বলেন, ‘প্রতিবছর এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সলঙ্গার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে থাকে। তাই ফাউন্ডেশনের তহবিল উন্নয়নের জন্য ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’