মিউজিক
টপচার্টের শীর্ষে আলোচিত সেলেনা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ১৯:৪২
পপতারকা সেলেনা গোমেজ তার প্রথম একক অ্যালবাম ‘স্টারস ড্যান্স’ প্রকাশের পরপরই পৌঁছে গেছেন বিলবোর্ড ২০০ কাউন্টডাউন চার্টের শীর্ষে। র্যাপার জেজির নতুন অ্যালবাম ‘ম্যাগনা কার্টা... হলি গ্রেইল’ পরপর দুই সপ্তাহ প্রথম স্থানে থাকার পর বর্তমানে অবস্থান করছে দুই নম্বরে। আর প্রথম স্থানটি দখল করেছেন সেলেনা গোমেজ। এদিকে ‘কিডজ বপ’ সিরিজের নতুন অ্যালবাম ‘কিডজ বপ টুয়েন্টি ফোর’ আছে চার নম্বরে। মার্ক অ্যান্থনির স্প্যানিশ অ্যালবাম ‘থ্রি পয়েন্ট ও’ আছে পঞ্চম অবস্থানে।
হলিউডের টিনেজ সেলিব্রেটি সেলিনা গোমেজ প্রায়ই আলোচনায় উঠে আসছেন। কখনও সবচেয়ে কম বয়সে অসাধারণ অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড পেয়ে, আবার কখনোবা এই বয়সেই বারবার প্রেমিক পরিবর্তন করে। হলিউডে গুঞ্জন শোনা যায়, ১৮ বছর বয়সেই সেলিনা গোমেজ প্রেমিক পরিবতর্নে বেশ পারদর্শী হয়ে উঠেছেন। তবে তার ভক্তরা মনে করেন, এমনটা হতেই পারে। এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এসব কারণেই জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি সেলেনার। মাঝে বিখ্যাত ছবি ‘টোয়ালাইট সাগা’-র অভিনেতা টেইলর লান্টার সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করেছিল মুখরোচক আলোচনা। সেই আলোচনার রেশ ফুরানোর আগেই সেলেনা প্রেমিক হিসেবে বেছে নেন নিক জোনাসকে। কিছুদিন ধরে শোনা গেল, সেলেনা ও নিক জোনাসের ছাড়াছাড়ি হয়ে গেছে। এই একাকীত্বের সময়ে সেলেনার পাশে ছিল তার ঘনিষ্ঠ বন্ধু মিউজিক স্টার জাস্টিন বিবার।
কিছুদিন আগেই, ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে জাস্টিন একটি ক্যাটগরিতে বিজয়ী হন।
বিখ্যাত সংগীতশিল্পী জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে একের পর এক জন্ম দিয়েছেন নানা আলোচনা-সমালোচনার। জাস্টিন বিবার সম্পর্কের শুরু থেকেই বিয়ের জন্য চাপ দিয়ে আসছেন সেলেনাকে। কিন্তু সেলিনা এখনই বিয়েতে রাজি নন। জানা যায়, হলিউডের টিনেজ সেলিব্রেটি সেলিনা গোমেজ তার বয়ফ্রেন্ড জাস্টিন বিবারের সঙ্গে বিয়ের বন্ধনে জড়াতে এখনই রাজি নন। যদিও তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল। তবে এই সম্পর্কের বিষয়টি তারা কেউই গোপন করেননি। হলিউডের সব পত্রপত্রিকায় নিয়মিত রসাল খবর হিসেবেই মানুষ এটি পড়ছেন। সেলিনা গোমেজের বয়স ১৯ বছর। বিয়ে নিয়ে আমেরিকান এই সংগীতশিল্পী ও অভিনেত্রী বলেন, ‘বিয়ের বাঁধনে নিজেকে বাঁধার মতো বয়স এখনও আমার হয়নি।’ বয়ফ্রেন্ড জাস্টিন বিবারকে ভবিষ্যতে বিয়ে করবেন কিনা, এই বিষয়টি তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘না। আমি এখনও মাত্র ১৯! এটি কখনও বিয়ে করার বয়স হতে পারে না।’ অন্যদিকে ১৭ বছর বয়সী পপতারকা নিক জোনসের সঙ্গেও গোমেজের ডেটিংয়ের কথা শোনা গেছে। আবার ‘ট্রান্সফরমার’ ছবিটির অভিনেতা সিয়া লাবিউফকে নিজের আইডল হিসেবে গ্রহণ করেন এবং তাকে দেখে গোমেজ তার স্টারস্ট্রাক পরিত্যাগ করতেও দ্বিধাবোধ করেননি।
সুতরাং, বোঝাই যাচ্ছে, তরুণ এই তারকা বেশ আলোচিত সব সময়ই।
কিছুদিন আগেই সেলেনাকে দেখা গেছে হলিউডি সিনেমা ‘স্প্রিং ব্রেকার’ নিয়ে। মায়ামিতে শুটিংকৃত ছবির কাহিনীতে চারটি কলেজ গার্ল নিজেদের বসন্ত উত্সবের টাকার ব্যবস্থা করতে গিয়ে রেস্তোরাঁ লুটের সময় পুলিশের হাতে ধরা পড়ে জেলের আসামি হয়। যখন তারা মুক্তি পান তখন দেখেন যে তাদের জামিনদার এক ভয়ঙ্কর অস্ত্র ও মাদক ব্যবসায়ী অভিনেতা জেমস ফ্রাঙ্কো, যে কি না এ চারকন্যাকে দিয়ে কুিসত যত কাজ করিয়ে নিতে চায়।
‘স্প্রিং ব্রেকার’ দিয়ে বাজিমাতের পরই সেলেনা আবার আলোচনায় উঠে এলেন, গানের ঝুড়ি নিয়ে। আর এসেইে সোজা উঠে গেলেন বিলবোর্ডের টপচার্টে। ‘স্টারস ড্যান্স’-এর মিউজিক ভিডিওগুলো ইউটিউবেও বেশ ভালো সাড়া ফেলেছে এরইমধ্যে।