নতুন নাটক : চতুরঙ্গ

বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশনে সম্প্রতি প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘চতুরঙ্গ’। আনোয়ার হোসেন আনুর রচনা এবং কায়সার আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শশী, রুনা খান, ওয়াহিদা মলি¬ক জলি, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, আলভী মুক্তি, আ খ ম হাসান, সাজু খাদেম, শামীম, তন্দ্রাসহ আরও অনেকে। গ্রামীণ সমাজের নানা রকম মানুষের জীবন বৈচিত্র্যর চিত্র নিয়ে ‘চতুরঙ্গ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে। বংশের অহমিকা, খেটে খাওয়া মানুষের জীবন, তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না সব কিছু নিয়েই নুনক্ষির গ্রামের চালচিত্র ফুটে উটবে ‘চতুরঙ্গ’ ধারাবাহিক নাটকে। নাটকের কাহিনীতে দেখা যাবে, প্রচণ্ড মেজাজে তেলের ক্যান থেকে খাঁ বাড়ির কর্তা ইন্তেখা বাড়ির চারদিকে কেরোসিন তেল ছিটাচ্ছে। বাড়ি-ঘরে আগুন ধরিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে দিয়ে তবে শান্ত হবে সে। রাগের কারণ একমাত্র ছেলে ফয়েজ খার সাংসারিক কাজে মন নেই, সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। ফয়েজ খাঁ বাবার এই মেজাজকে মোটেই মেনে নিতে পারছে না, তাই তার মেজাজও চড়ে গেল। ঘরের ভিতর থেকে দাদার দেওয়া সাইকেলটি এনে মাটিতে আছড়ে পিটাতে থাকে। মা রাহেলা যখন বাপ-বেটার মেজাজ সামলাতে ব্যস্ত ঠিক তখনই ঘরের ভিতরে ফয়েজের বোন জবা ঘরের ভিতরে জিনিসপত্র ভাঙতে ব্যস্ত, কারণ তার মা তাকে কাজের খোটা দিয়েছে। এভাবেই ‘চতুরঙ্গ’ নাটকটির প্রথম দৃশ্যের অবতারণা। ধারাবাহিক নাটক ‘চতুরঙ্গ’ প্রচারিত হচ্ছে প্রতি রবি এবং সোমবার রাত ০৯টা ৩০ মিনিটে।