টপচার্ট

সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন চেন্নাই এক্সপ্রেস বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ফেলল শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’। মুক্তি পাওয়ার মাত্র ছয় দিনের মধ্যে ২০০ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়ে ফেলল রোহিত শেঠি পরিচালিত এই সিনেমা। বক্স অফিসে বলিউডের সবচেয়ে সফল সিনেমার নাম এখন ‘চেন্নাই এক্সপ্রেস’। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর এই মহাসাফল্যের পিছনে অবশ্য বিদেশে দারুণ ব্যবসা করা, সঙ্গে যোগ হয়েছে বলিউডকে সেভাবে ঢেলে না দেওয়া দক্ষিণ ভারতের দর্শকদের বিপুল সাড়া। উই আর দ্য মিলারস এ বছর আগস্টে আবারও কমেডি নিয়ে উপস্থিত হয়েছেন অ্যানিস্টোন। ছবির নাম হচ্ছে ‘উই আর দ্য মিলারস’। কমেডি ধাঁচের এই ছবিটি সকলের ভালো লাগবে এটাই অ্যানিস্টোনের প্রত্যাশা ছিল। বেশ ভালোই ব্যবসা করছে ছবিটি। মুক্তির পরপরই টপ চার্টের ২য় স্থানে উঠে এসেছে। বলিউড টপচার্ট  চেন্নাই এক্সপ্রেস শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন  ভাগ মিলখা ভাগ ফারহান আখতার, সোনম কাপুর  ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর, কালকি কোয়েচলিন  ডি-ডে ইরফান খান, অর্জুন রামপাল, ঋষি কাপুর  রামায়া ভাস্তাভাইয়া গিরিশ তাওরানি, শ্রুতি হাসান হলিউড টপচার্ট  ইলিসিয়াম ম্যাট ডেমন, জোডি ফস্টার  উই আর দ্য মিলারস জেসন সুডিকিস, জেনিফার অ্যানিস্টোন  প্লেইনস ডেন কুক, স্টেসি কিচ, ব্র্যাড গ্যারেট  সি অব মনস্টার লোগান লেরম্যান, ব্র্যানডন টি জ্যাকসন, আলেকসান্দ্রা ডাডারিও, লিভ্যান রযামবিন  টু গানস ড্যানজেল ওয়াশিংটন, মার্ক ওয়ালবার্গ