স্মরণীয় উক্তি

 আকাঙ্ক্ষাকে দীর্ঘ করার অর্থ নিজ হাতে চরিত্র বিনষ্ট করা। - হযরত আলী (রা.)  অসত্যের অহমিকা ক্ষণস্থায়ী, সত্যের অহমিকা চিরস্থায়ী। - টমাস হুড  মারাত্মক সব ভুলের জন্য বেশির ভাগ সময়েই অহঙ্কার দায়ী থাকে। - সিডনি ডোবেল  উগ্রতা আইনকে অত্যাচারের পর্যায়ে নিয়ে যায়। - টমাস ফুলার  চাহিদার অন্ত নেই। আর এ কারণেই একটা চাহিদা মেটাতেই আরেকটি চাহিদার উদ্রেক হয়। - ইমারসন