এক মিসকলেই কথা হবে শাহরুখের সঙ্গে!
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২০:৫১
বলিউড কিং শাহরুখ খানকে স্বচক্ষে দেখার সাধ অনেকে পুষে রাখলেও সাধ্যে হয় না। এবার এরচেয়েও বড় সুযোগ করে দিচ্ছেন শাহরুখ খান, কথা বলবেন ভক্তের সঙ্গে, তাও একটি মাত্র মিসকলেই। এই সুযোগটি ভারতের ইতিহাসে প্রথমবারের মতো হতে যাচ্ছে। তবে এর জন্য শাহরুখের টুইটার পেজের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। টুইটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডায়াল টু ফলোহিম অপশনে গিয়ে ভারতের যেকোনো অপারেটর থেকে ০৯০১৫৫০০৫৫৫ নম্বরে মিস কল দিলেই খুলে যাবে আলাদিনের চেরাগ। কিং খানকে প্রশ্ন করলে কিং খান এসএমএস-এর মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দেবেন। আর এর উত্তরদাতা হিসেবে শাহরুখ নিশ্চিত করেছেন যে, অন্য কেউ তার হয়ে কাজ করবেন না। কিং খান নিজেই এসব প্রশ্নের রিপ্লাই দেবেন। শাহরুখ আরও জানান, খুব শীঘ্রই এই সুবিধা পুরো বিশ্বের ভক্তদের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হবে।