‘ধরন গুণে করণ’-এর পুনঃপ্রচার
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২০:৫৩
ঈদ উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত বরেণ্য নির্মাতা হানিফ সংকেত নির্মিত নাটক ‘ধরন গুণে করণ’ পুনঃপ্রচার করা হবে আগামীকাল রাত ১০টা ৫০ মিনিটে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—অভিনেতা আবুল হায়াত, মাসুদ আলী খান, দিলারা জামান, অপূর্ব, জেনি, আরফান, আব্দুল কাদের, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, রিমু, মতি, অশোক বড়ুয়া, ফরিদ, কামাল বায়েজিদ, আপেল, নজরুল, রবিনসহ আরও অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন কমল। আবহ সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।