মিঠাপুকুরে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২১:০৩
মিঠাপুকুর উপজেলায় পানিতে ডুবে ২ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার উপজেলার বালুয়া মাসুমপুর ইউনিয়নের ভেলুয়ার বিলে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বুজরুক সন্তোষপুর গ্রামের রঞ্জন আলীর মেয়ে রজনী (৮) ও ছেলে মেহেদী হাসান (৬) মঙ্গলবার দুপুরে বন্ধুদের সাথে পার্শ্ববর্তী বালুয়া মাসুমপুর ইউনিয়নের ভেলুয়ার বিলে গোসল করতে যায়। এক পর্যায়ে রজনী ও মেহেদী বিলের মাঝে গভীর পানিতে তলিয়ে যায়।