ভাওয়াল রাজ শ্মশানবাড়ী পুরাকীর্তির অপূর্ব নিদর্শন
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২১:৫১
গাজীপুর এক ঐতিহাসিক জনপদ। একসময় এলাকাটির শাসন ক্ষমতায় ছিল দোর্দণ্ড প্রভাপশালী গাজী বংশের শাসকগণ, যাদের ফজল গাজী ছিলেন বাংলার বার ভূঁইয়াদের মধ্যে অন্যতম। এরপর এ এলাকার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন রায় চৌধুরী বংশের শাসকগণ। এ দু’বংশের শাসনামলের নানা ঘটনা আর ঐতিহাসিক নিদর্শন এখনো কালের করাল গ্রাসকে উপেক্ষা করে কোন রকমে টিকে রয়েছে। ভাওয়াল রাজাদের আমলের রাজ শ্মশানটি এখনও দৃষ্টিনন্দন নিদর্শন হিসাবে কালের গ্রাসকে উপেক্ষা করে কোনরকমে টিকে রয়েছে।