অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২১:৫৭
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছেন এমন একজন সার্টিফিকেটধারী ব্যক্তি যিনি অ্যারোপ্লেনের সমস্ত প্রকৌশল, প্রযুক্তি এবং উড্ডয়ন গতিবিধিবিদ্যায় পুরোপুরি অভিজ্ঞ। তিনি এক কথায় অ্যারোপ্লেনের ইঞ্জিনিয়ার। সব ধরনের উড়োজাহাজের প্রকৌশলগত কর্মকাণ্ড নির্বাহ করার জন্যে যে ইঞ্জিনিয়ারদের প্রয়োজন বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি। এমনই একটি ডিগ্রি প্রদান করে থাকে যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড এডেক্সেল। এই ডিগ্রিই আমাদের দেশে প্রদান করে থাকে এভিয়েশন কলেজ ক্যাটেক। এই ডিগ্রির সাথে একজন শিক্ষার্থী হয়ে ওঠেন আর্ন্তজাতিক মানের পেশাদার, যার বেতন, জীবনযাত্রার মান এবং অন্যান্য সুবিধা হয়ে থাকে আন্তর্জাতিক মানদণ্ডের। শুধু তাই নয়, এই পেশায় ক্যারিয়ার গড়ার সাথে সাথে সামাজিক মর্যাদাও বাড়ে।
এয়ারলাইন্স শিল্পে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের চাহিদা এতই বেশি যে, পাশ করার আগেই অনেকের চাকরি হয়ে যায়। এ দেশে অন্যান্য চাকরি ক্ষেত্রে অসংখ্য তরুণ-তরুণী হন্যে হয়ে ছুটে চলেছে। সেক্ষেত্রে এয়ারলাইন্স খাতে একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিজেই চাকরির আমন্ত্রণ পেতে থাকে এবং ক্যারিয়ার গড়তে নিজের পছন্দমতো প্রতিষ্ঠান নির্বাচিত করার সুযোগ পায়। ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি ইএএসপি-৬৬ এয়ারক্রাফট পরিচালনা সনদএএমএল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সারা পৃথিবীতে স্বীকৃত। এদিক দিয়ে মধ্যপ্রাচ্যের গালফএয়ার, বাহারাইন এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্সের পাশাপাশি বিশ্বখ্যাত গেমকো, মুবাডালা এভিয়েশন ইত্যাদি প্রতিষ্ঠানেও রয়েছে কাজের সুযোগ। এরা সাধারণত বাংলাদেশ, ভারত, ফিলিপাইন প্রভৃতি দেশ থেকে জনবল নিয়োগ দিয়ে থাকে। তাই বাংলাদেশী শিক্ষার্থীদের বড় ধরনের সুযোগ রয়েছে এই বিষয়ে দক্ষ হয়ে ক্যারিয়ার গড়ার। ০১৯৩৭১৮২৪৭০, ৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৫ নম্বরে ফোন করে এই বিষয়ে ক্যারিয়ার সম্পর্কে আরও তথ্য জেনে নেওয়া যাবে।
আমাদের দেশে কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক ) ন্যাশনাল ডিপ্লোমা এবং হায়ার ন্যাশনাল ডিপ্লেমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। কলেজটির প্রথম ব্যাচের কয়েকশ শিক্ষার্থী ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মানি, আয়ারল্যান্ডসহ উন্নত বিশ্বে চাকরি/ইন্টার্নি করছে। এসএসসি/এইসএসসি, এ-লেভেল/ও-লেভেল উত্তীর্ণরা এই কোর্স করতে পারবে। চার বছরে বাংলাদেশের সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষার্বোড বিটেক এডেক্সেলের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্নাস ডিগ্রি অর্জন করতে পারে। এ ক্ষেত্রে ১৮ মাস শেষে মিলবে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছরে রয়েছে টপআপ বিবিএ বা বিএসসি। বাংলাদেশেই নয়, পুরো বিশ্বজুড়ে এভিয়েশন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হয়ে যায় এই কোর্স শেষে। এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্ট্রি, কিংসস্টন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। এর শিক্ষাপদ্ধতি অনেক সহজ। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। তাই আগ্রহীরা এই কোর্স করার কথা ভাবতে পারেন।
যোগাযোগ :কলেজ অব এভিয়েশন টেকনোলজি, বাড়ি-১৪, রোড-২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।