নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:০৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উচ্চ আদালতের রায় ছিল আগামী নির্বাচনসহ আরো দুটি নির্বাচন করা যাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু সরকার এই রায় প্রকাশ করেনি। বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
ইয়ুথ ফোরামের উপদেষ্টা মইনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান।