গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গভবনে মিলাদ

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় গতকাল বঙ্গভবনের দরবার হলে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির ছেলে রেজোয়ান আহমেদ তৌফিক এমপি এবং বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা মিলাদে অংশগ্রহণ করেন। বঙ্গভবন জামে মসজিদের পাশে ইমাম মাওলানা সাইফুল কবির মিলাদ পরিচালনা করেন। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী নিহত হয়।