ফখরুলসহ বিএনপির ১৬ নেতার জামিন
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:০৫
সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬ জন বিএনপি নেতা বিচারিক আদালত থেকেও জামিন পেয়েছেন।
বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া এমপিসহ ১৬ জন। শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া।