১৫ ও ২১ আগস্টের চক্রান্ত একই সূত্রে গাঁথা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:০৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্ট আর ২১ আগস্টের চক্রান্তের ধারাবাহিকতা একইসূত্রে গাঁথা।
বুধবার ইডেন মহিলা কলেজ আয়োজিত তাদের নিজস্ব মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ইডেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রওশন জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, তার স্ত্রী নওজাত জালাল, কলেজের উপ-অধ্যক্ষ প্রফেসর স্বপ্না রাণী সাহা, স্বাগত বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর জাহানারা বেগম প্রমুখ।
মন্ত্রী বলেন, ১৫ আগস্টের টার্গেট ছিল বঙ্গবন্ধুকে হত্যার আর ২১ আগস্টের টার্গেট ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার।