পদ্মা সেতুর কাজ দ্রুত শুরুর সুপারিশ
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:০৬
রাজনৈতিক নয়, অর্থনৈতিক প্রতিশ্রুতি হিসাবে পদ্মা সেতুকে বিবেচনায় নিতে হবে। সে সাথে পদ্মা সেতুর টেন্ডার প্রক্রিয়া স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করে মূল কাজ দ্রুত শুরু করার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এ,বি,এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।