মহেশপুরে বিয়ে পাগলা স্বামীর অত্যাচারে ৫ম স্ত্রীর আত্মহত্যা

বিয়ে পাগলা স্বামীর যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ার কারণে স্বামীর নির্যাতনে প্রাণ দিতে হল ৫ম স্ত্রী ফতে বেগমকে(৩৫)। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রে উপজেলার ঘুগরী পান্তাপাড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঘুগরী পান্তাপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ফতে বেগমকে সোমবার দুপুরে যৌতুকের টাকার দাবিতে মারপিট শুরু করে। পরে রাত্রে আবারও মারপিট করলে সে মনের দুঃখে রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সূত্রে জানা গেছে, দু’বছর পূর্বে ঝিনাইদহ সদর উপজেলার সাদুহাটি গ্রামের আহম্মদ মন্ডলের কন্যা ফতে বেগমের সাথে ঘুগরী পান্তাপাড়া গ্রামের রফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। ইতিপূর্বে রফিকুল ইসলাম আরও ৫টি বিয়ে করেছে। তার মধ্যে দুই স্ত্রী স্বামীর অত্যাচারে নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। দু’স্ত্রীকে টাকার জন্য তালাক দেয়।