চলনবিল অঞ্চলে বিয়ের মৌসুম
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:১৮
সিরাজগঞ্জ জেলার বৃহত্তর চলনবিলের প্রত্যন্ত গ্রামগুলোতে বিয়ের মৌসুম শুরু হয়েছে। গত ১৫ দিনে বিভিন্ন গ্রামে প্রায় শতাধিক বিয়ে সম্পূর্ণ করা হয়েছে। জানা গেছে, রমজানের ব্যস্ততা, ঈদের আনন্দ, কৃষকের অফুরন্ত অবসর আর বর্ষায় নৌকায় চলাচলের সুবিধার কারণে বিয়ের পর্যাপ্ত অনুষ্ঠান আয়োজন চলছে জোরে সোরেই।
এমন কোনদিন নেই যে চলবিল অধ্যুষিত এলাকায় বিয়ে নেই। বর্ষা মৌসুমে সবদিক বিবেচনায় বিয়ের আয়োজন স্বাচ্ছন্দ্যে চলায় বিয়ের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে শুক্রবারে এ অঞ্চলে বিয়ে হচ্ছে বেশি। নিকাহ রেজিস্টারের সঙ্গে কথা বলে জানা যায়, চলনবিলে এ সময়েই সর্বাধিক বিয়ে হয় এবং তারা বিয়ে রেজিস্ট্রিতে ব্যস্ত সময় পার করছেন।