মদন বিএনপির প্রতিবাদ সভা
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:১৯
নেত্রকোনা-৪ আসনে মদনের মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিক সাংবাদিক সম্মেলন করে বিএনপি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এই ঘোষনার প্রতিবাদে সোমবার উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সংগঠন সংবাদ সম্মেলন করেছে। সম্মেলনে প্রতিবাদকারিরা বলেন, পৌর মেয়র সফিক বিএনপি বা অঙ্গ-সংগঠনের সদস্য নয়। এই আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ব্যতীত অন্য কাউকে তাঁরা মেনে নেবে না।
পরে উপজেলা বিএনপির সভাপতি এম এ হারেছের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এন আলম, পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা যুবদল সভাপতি সাইফ আহমেদ সেকুল, আমানউল্লাহ সায়েম, মোঃ জিয়াউল হক টুটন প্রমুখ।