বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদে স্মারকলিপি
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:২০
বিশ্বনাথে বাসিয়া নদীর তীরে স্থায়ী ‘অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মঙ্গলবার এলাকাবাসী ও মত্স্যজীবী ব্যবসায়ী সমিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করেন। উপজেলার মশুলা মৌজার জেএলনং ৮৪, খতিয়ান নং ০১, দাগনং ৬৩৪৪, ৬৩৪৫ এর ৮ শতক ভূমিতে ‘মসজিদের নাম ব্যবহার করে’ অবৈধভাবে পাকা দালান নির্মাণ ও এর মধ্যে ৪ শতক ভূমি একসানা বন্দোবস্ত করা হয়েছে বলে স্মারকলিপিতে উল্লে¬খ করা হয়েছে। বিষয়টি তদন্তে দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীরুল কায়সার জানান, দখলদাররা কয়েকদিনের মধ্যেই নির্মাণকৃত দালান ভেঙ্গে ফেলার জন্য সময় নিয়েছেন। তারা না ভাঙ্গলে প্রশাসনের উদ্যোগে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামণি চাকমা বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।