দৌলত্গঞ্জ সিঅ্যান্ডএফ নাসির সভাপতি বাবু সম্পাদক
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:২০
গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলত্গঞ্জ স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২৩ সদস্য কমিটির সভাপতি পদে নাসিরউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কবীর, সহ-সভাপতি কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সম্পাদক আব্দুস সালাম ইসা, সহ-সম্পাদক কাউন্সিলর নবী শাহ্, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম রাজা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক ও দপ্তর সম্পাদক সেলিমউদ্দিন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যরা হলেন- লিয়াকত আলী শাহ্, কাজী বদরুদ্দোজা, জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক মোল্লা, সোহরাব হোসেন খান, মাহতাব উদ্দিন, আসাদুজ্জামান মিন্টু, সালাউদ্দীন কাজল, সাইদুর রহমান, জাকির হোসেন, শওকত আলী, নাসিরউদ্দিন, মুন্সী ওয়াহেদুল ইসলাম খোকন ও আনোয়ার হোসেন। গত মঙ্গলবার জীবননগর শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে ব্যবসায়ী আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে ব্যবসায়ীদের একসভা অনুষ্ঠিত হয়। সভায় দৌলত্গঞ্জ শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানানো হয়।