বড় ধরনের ইনজুরির শঙ্কায় আলোনসো
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:২৫
রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জাবি আলনসোকে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে । অনুশীলনের সময় তার ডান পায়ের আঙ্গুলে ফাটলের সৃষ্টি হয়েছে বলে বুধবার নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। রিয়ালের ওয়েবসাইটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ জাবি আলোনসোর ডান পায়ের আঙ্গুলে আঘাত লেগেছে। ক্লাবের মেডিকেল স্টাফরা তাকে এক্সরে করিয়েছেন।’
তবে কবে নাগাদ তিনি সেরে ওঠবেন সে সম্পর্কে সেখানে কিছু উলে¬খ করা হয়নি। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী অন্তত তিন মাসের জন্য তাকে খেলা ছাড়তে হবে। লিভারপুলের সাবেক এই তারকা কুচকিতে অস্ত্রোপাচার শেষে মাত্রই অনুশীলনে ফিরেছেন। এ অস্ত্রপচারের কারনেই তিনি জুনের কনফেডারেশন কাপে অংশ নিতে পারেননি। এদিকে খেলায় অংশগ্রহণের ঘাটতি থাকায় রোববার রিয়াল বেটিসের বিপক্ষের লীগ ম্যাচেও তাকে স্কোয়াডভুক্ত করেননি রিয়ালের নবনিক্তুক্ত কোচ কার্লো আনচেলত্তি।