বঙ্গবন্ধু কাপ ফুটবলে অর্থ জোগাবে কুয়েত পেট্রোলিয়াম

এবছর ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য বিশাল অর্থ ব্যয় হবে। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন স্পন্সর সংগ্রহে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্য বিদেশি স্পন্সর পাওয়া যাবে। কুয়েত পেট্রলিয়াম স্পন্সর করবে বলে জানা গেছে। তবে টুর্নামেন্টের একটা অংশ তারা দেবেন বলে জানা গেছে। সম্প্রতি চীনের নানজিংয়ে ইউথ অলিম্পিকে আমন্ত্রণে গিয়েছিলেন কাজী সালাহউদ্দিন। সেখানে কুয়েতে পেট্রোলিয়ামের কর্মকর্তারা এসেছিলেন। কথা হয়েছে বাফুফে সভাপতির সাথে এ ব্যাপারে কথা হয়।