পোলার আইসক্রিম হ্যান্ডবলে এন্ট্রি আহ্বান
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:২৮
পোলার আইসক্রিম হ্যান্ডবল টুর্নামেন্ট ১৬ সেপ্টেম্বর শুরু হবে। ২১তম এই আসরে বালক-বালিকাদের দল অংশগ্রহণ করতে পারবে। হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে টুর্নামেন্টে যে সব দল খেলতে চায় তাদেরকে নাম এন্ট্রি করতে হবে। হ্যান্ডবল ফেডারেশন জানিয়েছে, আগামী ৩১ আগস্টের মধ্যে স্কুল হ্যান্ডবল দলগুলোকে নাম জমা দিতে হবে।