সরিষাবাড়ীতে বিএনপি আওয়ামী লীগের সভা ১৪৪ ধারা জারি
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:৫৭
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির প্রয়াত মহাসচিব ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওনা ইউনিয়ন বিএনপি বৃহস্পতিবার সকালে বাটিকামারি উচ্চ বিদ্যালয় মাঠে কাঙ্গালি ভোজ ও স্মরণসভার আয়োজন করে। এদিকে আওয়ামী লীগও একই স্থানে একই সময়ে পাল্টা জনসভার ঘোষণা দিলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।