মুলাদীতে গণধর্ষণ

আটক তিনজনকে জেলহাজতে

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদীতে যুবতীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় আটক তিন ধর্ষককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে মুলাদী থানা পুলিশ তিন ধর্ষককে জেলহাজতে প্রেরণ করেন। আটককৃতরা হলেন, উপজেলার জালালপুর গ্রামের দেলোয়ার খানের ছেলে ফয়সাল খান, বজলু সিকদারের ছেলে রাব্বী সিকদার, হযরত আলী সরদারের ছেলে রনি সরদার। তাদের মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়েছিল।

এ ব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, ধর্ষণের সত্যতা পাওয়ায় আটককৃত তিনজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষকদের সহযোগী নজরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।