ফেরি চলাচল বন্ধ

নিম্নচাপের প্রভাবে মংলা প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ও পূর্ণিমার জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় মংলা শহর ও শহরতলী প্লাবিত হয়েছে।পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। বৃষ্টিপাতের কারণে বন্দরের পণ্য বোঝাই-খালাস কাজও ব্যাহত হচ্ছে। তবে গতকাল বুধবারও মংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবত্ রয়েছে। জোয়ারের পানি বৃদ্ধি ও অতি বৃষ্টিতে অধিকাংশ স্থানীয় চিংড়ি ঘের তলিয়ে গেছে।পশুর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়া সড়কে যান চলাচলও ব্যাহত হয়। রাস্তাঘাট, দোকাটপাট ও বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।