মুখোশ

নিস্তব্ধ প্রহর কাটে জলাশয়ে ডালের উপর ডুবে-ডুবে জল খায় কত সাধুমন— ছোট্ট মাছরাঙা তাই দেখে চুপচাপ মুখোশের রঙ মেখে মানুষের থাকে কতক্ষণ! মুখের মাপের চেয়ে বড় কিবা ছোট যদি হয় মুখোশের আসল চেহারা— মানুষের প্রকৃত স্বরূপ তবে ফেটে পড়ে জানি ঢিলে হয়ে ঢিল খেয়ে ঢলে পড়ে তারা। কখনো-কখনো জানি মুখোশের খুব প্রয়োজন মুখোশও হতে পারে মুখের প্রতীক মুখের চেয়েও বেশি হতে পারে মুখোশের দাম তেমন মুখের খোঁজে আমি আজ দুরন্ত পথিক।