শুরু হচ্ছে বিবিসির ‘নিজে নিজে শেখা’
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২০:২৩
আগামীকাল থেকে প্রতি শনিবার রাত ৭টা ২০ মিনিটে প্রচার হবে ‘নিজে নিজে শেখা’ নামের এই অনুষ্ঠানটি। আর এটি পুনঃপ্রচার হবে সোমবার সকাল ৮টা ৩৫ মিনিট ও বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে। টিভি পর্দায় অংশগ্রহণকারীরা যখন ইংরেজি শেখার এই চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত, তখন প্রয়োজনীয় নানা ইংরেজি সম্পর্কে উপস্থাপক সামিয়া আফরিন ও কিবরিয়া সরকারের দেওয়া সহজ, প্রয়োজনীয় পরামর্শগুলো ইংরেজি শিখতে সাহায্য করবে দর্শকদেরকেও। ‘বিবিসি জানালা নিজে নিজে শেখা’র আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শ দিতে নানা সময়ে হাজির হয়েছেন স্বনামধন্য অনেক ব্যক্তিত্বও। এদের মধ্যে যেমন ছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, তেমনি ছিলেন কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরাসহ আরও অনেকেই।