জন্মদিন

বেবি নাজনীন :এ দেশের অন্যতম জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। ‘মরার কোকিলে’, ‘কাল সারারাত ছিল’সহ অসংখ্য গান ব্যাপক জনপ্রিয় ও আলোচিত হয়েছে। তিনি দেশের চেয়ে বেশি বিদেশের স্টেজ শো’তে অংশ নিয়ে থাকেন। তাই স্বাভাবিকভাবেই বছরের অধিকাংশ সময়টা দেশের বাইরেই অবস্থান করা হয়। একাধিকবার সিজেএফবি অ্যাওয়ার্ডসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন তিনি। আজ এই শিল্পীর জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।