সিলেট অফিস
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহূত ৭টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।
বুধবার সকাল ৬ থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বোমা মেশিন মালিকরা পালিয়ে যায়। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জির নেতৃত্বে টাস্কফোর্স অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যগণ অংশগ্রহণ করে।