গৌরীপুর-কলতাপাড়া সড়কের বেহাল দশা

গৌরীপুর-কলতাপাড়া, সতিশা মোড়, কেরামতিয়া দানবাক্স, তাঁতকুড়া বাজার, হ্যাচারি, গুজিখাঁ এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। উপজেলার প্রায় ৪ লাখ মানুষের আসা-যাওয়ার একমাত্র ভরসা এ সড়ক। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভিন্ন জেলা উপজেলা থেকে যাত্রীবাহী বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা এ সড়কে চলাচল করছে। ১২ ফুট প্রশস্ত সড়কে সাইড দিতে গিয়ে যানবাহন গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনায় লোকজন আহত হচ্ছে। গৌরীপুর পৌরসভার পক্ষ থেকে ইট, বালু দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করলেও সামান্য বৃষ্টিতেই পানি জমে কর্দমাক্ত হয়ে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী।