নওগাঁয় জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২০:৪৬
বর্ষা মৌসুমে নওগাঁ শহর জুড়ে সৃষ্ট জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শহরবাসী। শহরের দয়ালের মোড় প্রধান সড়কের পাশে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এক ঘন্টা এ মানববন্ধন পালিত হয়। শহরবাসীর পক্ষে মানববন্ধনে নেতৃত্ব দেন সুলতান মাহমুদ। এ সময় বক্তব্য রাখেন ইলিয়াস তুহিন রেজা, সাবেক কাউন্সিলর এসএম নজরুল ইসলাম, জহুরুল ভুট্টু, শুরুজ লাল প্রমুখ। বক্তরা বলেন, নওগাঁ-পৌরসভা সঠিক পরিকল্পনা প্রয়ণন না করার জন্য বর্ষাকালে শহরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শহরের অধিকাংশ রাস্তা-ঘাট পানিতে ডুবে থাকে। এতে শহরবাসীসহ জেলা শহরে বিভিন্ন স্থান থেকে আসা পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।