সাতক্ষীরা সীমান্তে ৩’শ ৭৫ কেজি ইলিশ আটক
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২০:৪৬
ভারতে পাচারের সময় সাতক্ষীরার শাখরা সীমান্ত এলাকা থেকে বুধবার ভোরে ৩৭৫ কেজি ইলিশ মাছ আটক করেছে বিজিবি। বিজিবি এ সময় কোন চোরাচালানিকে আটক করতে সক্ষম হয়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপির সুবেদার কাশেমের নেতৃত্বে একটি টহল দল ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার সময় শাখরা বাজার সংলগ্ন এলাকা থেকে ৩৭৫ কেজি ইলিশ মাছ আটক করে। আটককৃত ইলিশ মাছের মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।