ওয়ার্ল্ড ভিশনের খাবার খেয়ে ৪৩ জন অসুস্থ
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২০:৪৭
ফুলবাড়ীয়া উপজেলার বাকতা গ্রামে ওয়ার্ল্ভ্র ভিশনের খাবার খেয়ে ৪৩ জন অসুস্থ্যর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ৩ কর্ম দিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করবে। তদন্ত কমিটির প্রধান হলেন ওয়ার্ল্ভ্র ভিশন এনজিওর প্রকেক্ট ম্যানেজার আশুতোষ রেমা। এ ব্যাপারে ফুলবাড়ীয়া এডিপি ওয়াল্ড ভিশনের ম্যানেজার ইউনুস সাংমা জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য মঙ্গলবার উপজেলার বাকতা, কুশমাইল ও ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯ টি স্থানে ২০ জন করে ১৮০ জন মা ও কিশোরীদের নিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্চার বিষয়ক কর্মশালার আয়োজন করে। তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ঐ খাবার খেয়েই ৪৩ জন অসুস্থ হয়ে পড়ে।