চিতলমারী ছাত্রলীগের কমিটি হয়নি ৭ বছরে

চিতলমারী উপজেলা ছাত্রলীগের সর্বশেষ ২০০৫ সালে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কেন্দ্র কমিটি কয়েকবার রদবদল হলেও বদল হয়নি চিতলমারী ছাত্রলীগের কমিটি। ছাত্রলীগের রাজনীতি এখন গুটিকয়েক স্বার্থান্বেষী নেতার হাতে জিম্মি। দলীয় কর্মসূচিতে এখানে শীর্ষ নেতাদের অংশগ্রহণ নেই। সূত্র জানায়, দলীয় কর্মীদের মূল্যায়ন না করা, দলের স্থায়ী কোন কার্যালয় না হওয়া, উপজেলার ৭টি ইউনিয়নের ৪টি কলেজের কমিটি না করাসহ বিবিধ কারণে ক্ষোভ, অভ্যন্তরীণ বিরোধিতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ছাত্রলীগের নবীন কর্মীরা এখন কোন পদে আসতে পারছে না। নতুন কমিটি না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উপজেলা ছাত্রলীগের কার্যক্রম। নতুন মেধাবী নেতৃত্বের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেছে উপজেলা ছাত্রলীগের কর্মীরা।