চট্টগ্রামে মাদকাসক্তের দায়ের কোপে আরো একজনের মৃত্যু

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে গত শুক্রবার এক মাদকাসক্ত যুবকের দায়ের কোপে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম শান্তি নন্দী। গত মঙ্গলবার রাতে চমেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে দুইজন এ ঘটনায় নিহত হলেন।

উল্লেখ্য, গত শুক্রবার নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী বড়কালী বাড়ি এলাকায় সত্যজিত্ নামে এক যুবকের এলোপাতাড়ি দায়ের কোপে সন্ধ্যা রাণী নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় শান্তি নন্দীসহ আহত চারজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাকি তিনজন হলেন- দীপক দত্ত, টিংকু দত্ত ও প্রবীর তালুকদার। ঘটনার পর গণপিটুনিতে সত্যজিত্ও মারাত্মক আহত হয়েছেন।