অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন ড. নিয়াজ জামান

দেশের অন্যতম জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন অনন্যা প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১২’ প্রদান করতে যাচ্ছে। এ বছর অনন্যা সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিশিষ্ট লেখক ড. নিয়াজ জামান। কথাসাহিত্যিক নিয়াজ জামান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত প্রায় তিন বছর তিনি শিক্ষা বিষয়ক অ্যাটাচে হিসেবে ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসের অধিভুক্ত ছিলেন। অনুবাদ করেছেন উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি সাহিত্যকর্ম। তার মূল গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— The Confessional Art of Tennessee Williams, The Art of Kantha Embroidery- the first book-length study of the Kantha- and a study of the partition, A Divided Legacy: The Partition in Selected Novels of India, Pakistan and Bangladesh. বইগুলো ন্যাশনাল আর্কাইভস পুরস্কার লাভ করে। তার The Crooked Neem Tree, The Dance and Other Stories, The titular story, Didima's Necklace and Other Stories গ্রন্থগুলো Asiaweek Short Story Award লাভ করে। —প্রেস বিজ্ঞপ্তি