কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা
করিমগঞ্জে ইয়াবা ও দেশীয়য় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব কান্দাইল গ্রামের সালাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, করিমগঞ্জ উপজেলার পূর্ব কান্দাইল গ্রামের সালাহউদ্দিন, মথুরাপাড়া গ্রামের হযরত আলী, জয়কা গ্রামের খোন্দকার ওয়াসিম, ঢাকার নবাব কাটারা এলাকার রাসেল আহমদ সবুজ ও দোহার এলাকার মো. ফরহাদ।
করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, ঢাকার রাসেল আহমদ সবুজ ও মো. ফরহাদ ইয়াবা এনে সালাউদ্দিনকে সরবরাহ ও তার বাসায় বসে ইয়াবা সেবনের আসর বসাতো।