পশ্চিম রসুলপুরে পরিবেশ দূষণ

ঢাকা শহরের কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে একটি ফ্যাক্টরি বায়ু দূষণ করছে অহর্নিশ। এই ফ্যাক্টরির সীসা মোল্ডিং ও ব্যাটারি কারখানা পরিবেশ দূষণ করছে দিন ও রাত চব্বিশ ঘন্টাই। পরিবেশ দূষণ করছে তিনভাবে- বায়ু দূষণ, মাটি দূষণ ও পানি দূষণ। এছাড়া কারখানার বিকট শব্দের কারণে এলাকাবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পশ্চিম রসুলপুরকে বসবাসের অযোগ্য করে ফেলছে। অথচ সরকারি নিয়ম মতো আবাসিক এলাকায় কোনো কল-কারখানা থাকতে পারবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জনৈক এলাকাবাসী