বশিকপুর এবং ভারারুয়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২২:৩৯
কুমিল্লার চান্দিনায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভারারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বালকদের ফাইনালে বশিকপুর বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে চান্দিনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা ফাইনালে ভারারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থায়ী কমিটির সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক আলী আশরাফ এমপি। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ আহাম্মদ সভাপতিত্ব করেন। ফাইনালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শফিউল আলম, উপজেলা আওয়ামী লিগ সভাপতি অধ্যক্ষ আইউক আলী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তপন বকসী, সাবেক সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান, মোছলেহ উদ্দিন, মহিলা বাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, থানা অফিসার ইনচার্জ (ওসি), হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।