নিম্নচাপের প্রভাবে মংলা প্লাবিত ফেরি চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ও পূর্ণিমার জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় মংলা শহর ও শহরতলী প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পশুর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। গত কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে বন্দরের পণ্য বোঝাই-খালাস কাজ ব্যাহত হচ্ছে। জোয়ারের পানি বৃদ্ধি ও অতি বৃষ্টিতে এখানকার অধিকাংশ চিংড়ি ঘের তলিয়ে গেছে। এছাড়া সড়কে যান চলাচলও ব্যাহত হয়। রাস্তাঘাট, দোকানপাট ও বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।